কিতাবুল মোকাদ্দসের প্রামাণিকতা

কিতাবুল মোকাদ্দস কি সত্যিই পরিবর্তিত হয়েছে? নাকি হাজার হাজার বছর ধরে আল্লাহর এই কালাম অবিকৃত আছে?
যে প্রশ্নটির উত্তর যে কোন মুসলিম বিশ্বাসী জানতে চায়

আপনি হয়তো ছোটবেলা থেকে শুনে আসছেন যে তাওরাত, যাবুর ও ইঞ্জিল শরীফ আল্লাহর কিতাব ছিল, কিন্তু মানুষ সেগুলো বদলে ফেলেছে। এই কথাটি এতবার শোনা হয়েছে যে এটিকে সত্য বলে ধরে নেওয়া হয়, কোনো প্রমাণ যাচাই না করেই।

কিন্তু একটু থামুন এবং নিজেকে প্রশ্ন করুন: আপনি কি কখনো নিজে এই দাবিটি যাচাই করে দেখেছেন? কখনো কি জানতে চেয়েছেন যে প্রত্নতত্ত্ব, প্রাচীন পাণ্ডুলিপি এবং ইতিহাস আসলে কী বলে? এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোরআন দাবি করে আল্লাহর কালাম কেউ পরিবর্তন করে পারে না, এখন তাওরাত, যাবুর ও ইঞ্জিল শরীফ যদি কোরআনের ঘোষনা অনুযায়ী আল্লাহর কিতাব হয় তবে কি এই দাবি করাটাটি কোরআন অবমাননা নয়?

আমরা আপনাকে কিছু বিশ্বাস করতে বলছি না। আমরা শুধু প্রমাণগুলো আপনার সামনে রাখতে চাই। তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নিন।

কারণ সত্য যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করা বা অবিশ্বাস করা, দুটোই সমান বিপজ্জনক।

যে প্রশ্নগুলোর উত্তর আপনার খোঁজার দরকার

প্রশ্ন ১: কিতাবুল মোকাদ্দস কি আসলেই পরিবর্তিত হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে কে, কখন এবং কীভাবে বদলেছে?

প্রশ্ন ২: ১৯৪৭ সালে মৃত সাগরের তীরে আবিষ্কৃত ২০০০ বছরের পুরনো পাণ্ডুলিপিগুলো কিতাবের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কী প্রমাণ দেয়?

প্রশ্ন ৩: মাটির নিচে চাপা পড়া প্রাচীন শহর, শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো কি কিতাবুল মোকাদ্দস- এর ঘটনাগুলোকে সমর্থন করে?

প্রশ্ন ৪: আল্লাহ তায়ালা কি তাঁর নিজের কালাম রক্ষা করতে অক্ষম? তিনি যদি সর্বশক্তিমান হন, তাহলে কি মানুষ তাঁর কিতাব বদলে ফেলতে পারে?

woman in gray crew neck shirt
woman in gray crew neck shirt
বিস্তারিত পড়ুনঃ
প্রাচীন পাণ্ডুলিপি ও পাঠ্য-সমালোচনা

পৃথিবীতে কিতাবুল মোকাদ্দস এর ৫,৮০০টিরও বেশি গ্রিক পাণ্ডুলিপি এবং ২৫,০০০টিরও বেশি প্রাচীন কপি সংরক্ষিত আছে। কোডেক্স সিনাইটিকাস, কোডেক্স ভ্যাটিকানাস ও অন্যান্য পাণ্ডুলিপিগুলো কী সাক্ষ্য দেয়? একটি বিস্তারিত বিশ্লেষণ।

বিষয়-০১ঃ-
বিষয়-০২ঃ-
মৃত সাগরের গুটিপুস্তক (Dead Sea Scrolls)

১৯৪৭ সালে একটি বেদুইন রাখাল ছেলের হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে কুমরান গুহায় যে আবিষ্কার হয়েছিল, তা কিতাবুল মোকাদ্দস-এর ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। কী ছিল সেই আবিষ্কারে?

বিষয়-০৩ঃ-
প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও ঐতিহাসিক সত্যতা

পিলাতুস স্টোন, তেল দান শিলালিপি, মোয়াবীয় পাথর, এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো কি কিতাবুল মোকাদ্দস-এর ঘটনা ও ব্যক্তিদের সত্যতা প্রমাণ করে?

বিষয়-০৪-
কিতাব সংরক্ষণে ঐশ্বরিক প্রতিশ্রুতি

আল্লাহ তায়ালা কি তাঁর কালাম সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন? তাওরাত, যাবুর ও ইঞ্জিল শরীফ কী বলছে? আর কুরআন শরীফই বা কী সাক্ষ্য দিচ্ছে?

"ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে পড়ে, কিন্তু আমাদের আল্লাহর কালাম চিরকাল টিকে থাকে।"
(নবীদের কিতাব, ইশাইয়া ৪০:৮)

আমরা আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে বলছি না। আমরা বলছি, প্রমাণগুলো নিজে দেখুন। প্রাচীন পাণ্ডুলিপি কী বলে, মৃত সাগরের গুহায় কী পাওয়া গেছে, মাটির নিচে চাপা পড়া শিলালিপি কী সাক্ষ্য দিচ্ছে, সব নিজ চোখে যাচাই করুন। তারপর আপনার নিজের আকল (বুদ্ধি) দিয়ে বিচার করুন।

প্রমাণ দেখুন, তারপর সিদ্ধান্ত নিন
photo of bulb artwork
photo of bulb artwork

সম্পর্কিত বিষয়

সম্পর্কিত বিষয়গুলো আরো পড়ুন, জানুন

a person holding a bunch of keys in their hand
a person holding a bunch of keys in their hand
নাজাত ও কুরবানির ধারা

এই কিতাবের মূল বার্তা কী? কুরবানির রক্তের ধারা কোন মহাসত্যের দিকে ইঙ্গিত করে?

বিস্তারিত পড়ুন

তুলনামূলক ধর্মতত্ত্ব

কুরআন শরীফ কি কিতাবুল মোকাদ্দসকে সত্যায়ন করে? তাহরীফ তত্ত্বের ঐতিহাসিক

বিস্তারিত পড়ুন

ঈসা মসীহের অনন্য পরিচয়

এই কিতাব যাঁর কথা বলছে, তিনি কে? কেন তাঁকে কালিমাতুল্লাহ বলা হয়েছে? বিস্তারিত পড়ুন

বিস্তারিত পড়ুন