নাজাত ও কুরবানির ধারা

আপনার আমল কি আল্লাহর ইনসাফের সামনে যথেষ্ট? গুনাহর ক্ষমা পেতে কি শুধু তাওবা যথেষ্ট, নাকি আল্লাহ তায়ালা নিজেই একটি ভিন্ন পথ তৈরি করেছেন? আদম থেকে ঈসা মসীহ পর্যন্ত কুরবানির রক্তের যে ধারা প্রবাহিত হয়েছে, তা কোন মহাসত্যের দিকে ইঙ্গিত করছে? প্রমাণের আলোকে জানুন।

a large group of people sitting on top of a green field
a large group of people sitting on top of a green field

আপনি কি নিশ্চিত যে আপনার গন্তব্য জান্নাত?

একটু থামুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন। আপনি যদি আজ রাতে মৃত্যুবরণ করেন, আপনি কি ১০০% নিশ্চিত যে আপনি জান্নাতে যাবেন?

বেশিরভাগ মানুষ বলবেন, "আমি আশা করি আল্লাহ আমাকে মাফ করবেন।" কিন্তু "আশা করা" আর "নিশ্চিত হওয়া" কি এক কথা?

a group of rocks
a group of rocks

আমরা সবাই জানি আল্লাহ তায়ালা রহমানুর রাহীম, তিনি অত্যন্ত দয়ালু। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে তিনি একইসাথে আদিল (ন্যায়বিচারক)। তাঁর রহমত যেমন সীমাহীন, তাঁর ইনসাফও তেমনি নিখুঁত। আর এই ইনসাফের দাবি হলো, গুনাহর একটি মূল্য আছে এবং সেই মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে।

কিন্তু প্রশ্ন হলো যে, সেই মূল্য কে পরিশোধ করবে? আপনি নিজে? আপনার আমল দিয়ে? নাকি আল্লাহ তায়ালা নিজেই সেই মূল্য পরিশোধের একটি পথ তৈরি করেছেন?

আজকে আমরা এই জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খুঁজব। আমরা দেখব কিতাবুল মোকাদ্দস, ইতিহাস ও যুক্তি কী বলে।

যে প্রশ্নগুলো আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ

গুনাহ কী এবং কেন আল্লাহ তায়ালা গুনাহকে এত গুরুতর মনে করেন? আদম নবীর একটি মাত্র গুনাহ কীভাবে সমস্ত মানবজাতির ভাগ্য বদলে দিলো?

আল্লাহ তায়ালা কেন আদম থেকে মূসা পর্যন্ত বারবার কুরবানির ব্যবস্থা করলেন? পশুর রক্ত কি সত্যিই গুনাহ মুছে দিতে পারে, নাকি এগুলো একটি বড় কিছুর প্রতীক ছিল?

ঈসা মসীহ কেন ক্রুশে মৃত্যুবরণ করলেন? এটি কি একটি পরাজয় ছিল, নাকি এটি ছিল আল্লাহর মহাপরিকল্পনার চূড়ান্ত পূর্ণতা?

মৃত্যুর তৃতীয় দিনে ঈসা মসীহ কি সত্যিই জীবিত হয়ে উঠেছিলেন? ইতিহাসের প্রমাণ কী বলে?

আদি পাপ ও মানবজাতির পতন

তাওরাত শরীফ বলছে আদম নবীর একটি মাত্র অবাধ্যতা সমস্ত মানবজাতির ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। গুনাহ কীভাবে মানুষ ও আল্লাহর মধ্যে দেয়াল তুলে দিলো? আল্লাহর ইনসাফ কেন গুনাহকে উপেক্ষা করতে পারে না? একটি ধর্মতাত্ত্বিক ও যুক্তিভিত্তিক বিশ্লেষণ।

প্রাচীন কুরবানি ব্যবস্থা

আদম, হাবিল, নূহ, ইব্রাহিম, মূসা নবী থেকে শুরু করে হাজার হাজার বছর ধরে আল্লাহ তায়ালা কেন বারবার পশু কুরবানির ব্যবস্থা করলেন? এই রক্তের ধারা কি ঈসা মসীহর দিকে ইঙ্গিত করছিল? তাওরাত শরীফ ও ইতিহাসের আলোকে বিশ্লেষণ।

ক্রুশীয় মৃত্যু ও ঐতিহাসিক প্রমাণ

ঈসা মসীহ কি সত্যিই ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন? রোমান ঐতিহাসিক, ইহুদি তালমুদ এবং প্রথম শতাব্দীর প্রত্নতাত্ত্বিক প্রমাণ কী বলে? তাঁর মৃত্যু কি একটি পরাজয় ছিল, নাকি আল্লাহর সবচেয়ে বড় বিজয়?

পুনরুত্থান (Resurrection)

মৃত্যুর তৃতীয় দিনে ঈসা মসীহ কবর থেকে জীবিত হয়ে উঠেছিলেন, এই দাবি কি ঐতিহাসিকভাবে প্রমাণযোগ্য? খালি কবর, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং প্রথম শতাব্দীর প্রমাণ কী বলে? ইতিহাসের সবচেয়ে পরীক্ষিত ঘটনার বিস্তারিত বিশ্লেষণ।

"কারণ আল্লাহ দুনিয়াকে এতই মহব্বত করলেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁর ওপর ঈমান আনে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়।"
(ইঞ্জিল শরীফ ইউহোন্না ৩:১৬ আয়াত)

A new green sprout emerges from a dark branch.
A new green sprout emerges from a dark branch.

আরো বিস্তারুত জানুন

আপনার নাজাতের প্রশ্নটি এড়িয়ে যাবেন না

প্রিয় পাঠক, দুনিয়ার অনেক প্রশ্নের উত্তর পরে দিলেও চলে। কিন্তু নাজাতের প্রশ্নটি এমন নয়। কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। আর মৃত্যুর পর কোনো দ্বিতীয় সুযোগ নেই।

আমরা আপনাকে ভয় দেখাতে আসিনি। আমরা শুধু চাই আপনি জানুন যে আল্লাহ তায়ালা আপনার নাজাতের জন্য একটি পথ তৈরি করেছেন। সেই পথটি কী, তা জানতে প্রথম আর্টিকেলটি দিয়ে শুরু করুন।

সম্পর্কিত বিষয়

ঈসা মসীহের অনন্য পরিচয়

যে কিতাব নাজাতের পথ দেখাচ্ছে, সেই কিতাব কি বিশ্বাসযোগ্য? প্রমাণ দেখুন।

কিতাবুল মোকাদ্দসের প্রামাণিকতা

নবীদের ভবিষ্যদ্বাণী

ঈসা মসীহর কুরবানির কথা কি হাজার বছর আগে থেকেই বলা ছিল? নবীদের ভবিষ্যদ্বাণী কী বলে?

যিনি এই কুরবানি দিলেন, তিনি কে? কেন শুধু তাঁর কুরবানিই গ্রহণযোগ্য? তাঁর পরিচয় জানুন।

a crowd of people with their hands up in the air
a crowd of people with their hands up in the air