ঐতিহাসিক দলিল ও রেফারেন্স আর্কাইভ:
আমাদের প্রতিটি দাবির পেছনের প্রমাণ

প্রিয় পাঠক, আমরা চাই আপনি আমাদের কথায় অন্ধভাবে বিশ্বাস না করুন। তাই আমাদের ওয়েবসাইটে ব্যবহৃত প্রতিটি ঐতিহাসিক দলিল, পাণ্ডুলিপি, প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও পণ্ডিতের গবেষণার সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হলো। যেখানে সম্ভব, অনলাইন লিংকও দেওয়া হয়েছে যেন আপনি ঘরে বসেই যাচাই করতে পারেন। যেগুলো অনলাইনে পাওয়া যায় না, সেগুলোর ক্ষেত্রে কোথায় গেলে সশরীরে দেখতে পাবেন তা বলা হয়েছে।

a person reaching for a book on a book shelf
a person reaching for a book on a book shelf

আমরা চাই না যে, আপনি আমাদের প্রতিটি কথায় অন্ধভাবে বিশ্বাস করুন। আমরা চাই আপনি নিজে দেখুন, নিজে পড়ুন, নিজে যাচাই করুন। কারণ, সত্যকে জানা আপনার অধিকার এবং সত্য কখনো যাচাইকে ভয় পায় না।

সহায়িকা

১. জন রাইল্যান্ডস প্যাপিরাস (P52)

বিষয়বস্তু: ইঞ্জিল শরীফের ইউহোন্না ১৮:৩১-৩৩ ও ১৮:৩৭-৩৮ আয়াতের অংশ।
সময়কাল: ১২৫-১৫০ খ্রীষ্টাব্দ।
ভাষা: গ্রিক।
আবিষ্কার: মিশরে আবিষ্কৃত।
বর্তমান সংরক্ষণস্থল: John Rylands Library, Manchester, England.
তাৎপর্য: ইঞ্জিল শরীফের সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি খণ্ড। ঈসা মসীহর সময়ের মাত্র ২৫-৫০ বছর পরের কপি।

অনলাইনে দেখুন: P52-manuscripts

২. বোডমার প্যাপিরাস P66

বিষয়বস্তু: ইউহোন্নার ইঞ্জিলের প্রায় পুরোটা।
সময়কাল: প্রায় ২০০ খ্রীষ্টাব্দ।
ভাষা: গ্রিক।
বর্তমান সংরক্ষণস্থল: Bodmer Library, Geneva, Switzerland.

অনলাইনে দেখুন: বোডমার প্যাপিরাস P66

৩. বোডমার প্যাপিরাস P75

বিষয়বস্তু: লূকের ইঞ্জিল ও ইউহোন্নার ইঞ্জিলের বড় অংশ।
সময়কাল: ১৭৫-২২৫ খ্রীষ্টাব্দ।
ভাষা: গ্রিক।
বর্তমান সংরক্ষণস্থল: Vatican Library, Rome.

অনলাইনে দেখুন: বোডমার প্যাপিরাস P75

প্রাচীন পাণ্ডুলিপি (Ancient Manuscripts)

এই দলিলগুলো আমাদের আর্টিকেল "প্রাচীন পাণ্ডুলিপি ও পাঠ্য-সমালোচনা" এবং "মৃত সাগরের গুটিপুস্তক" তে ব্যবহৃত হয়েছে।

বিভাগ ১:

৪. চেস্টার বিটি প্যাপিরাই (P45, P46, P47)

বিষয়বস্তু: চারটি ইঞ্জিল, পৌলের চিঠিপত্র এবং প্রকাশিত কালামের অংশবিশেষ।
সময়কাল: ২০০-২৫০ খ্রীষ্টাব্দ।
ভাষা: গ্রিক।
বর্তমান সংরক্ষণস্থল: Chester Beatty Library, Dublin, Ireland এবং University of Michigan, USA.

অনলাইনে দেখুন: চেস্টার বিটি প্যাপিরাই (P45, P46, P47)

৫. কোডেক্স সিনাইটিকাস (Codex Sinaiticus)

বিষয়বস্তু: সম্পূর্ণ ইঞ্জিল শরীফ (নতুন নিয়ম) এবং পুরাতন নিয়মের বড় অংশ।
সময়কাল: ৩৩০-৩৬০ খ্রীষ্টাব্দ।
ভাষা: গ্রিক।
আবিষ্কারক: Constantin von Tischendorf, ১৮৪৪ সাল।
আবিষ্কারের স্থান: Monastery of Saint Catherine, Sinai, Egypt.
বর্তমান সংরক্ষণস্থল: British Library, London, England.
অনলাইনে দেখুন: codexsinaiticus.org

৬. কোডেক্স ভ্যাটিকানাস (Codex Vaticanus)

বিষয়বস্তু: কিতাবুল মোকাদ্দসের প্রায় পুরোটা।
সময়কাল: ৩২৫-৩৫০ খ্রীষ্টাব্দ।
ভাষা: গ্রিক।
বর্তমান সংরক্ষণস্থল: Vatican Library, Rome (১৪৭৫ সাল থেকে সংরক্ষিত)।

অনলাইনে দেখুন: Codex Vaticanus

৭. আলেপ্পো কোডেক্স (Aleppo Codex)

বিষয়বস্তু: পুরাতন নিয়মের হিব্রু পাণ্ডুলিপি।
সময়কাল: ৯৩০ খ্রীষ্টাব্দ।
ভাষা: হিব্রু।
বর্তমান সংরক্ষণস্থল: Israel Museum, Jerusalem.

অনলাইনে দেখুন: Aleppo Codex

৮. লেনিনগ্রাড কোডেক্স (Leningrad Codex)

বিষয়বস্তু: পুরাতন নিয়মের সবচেয়ে প্রাচীন সম্পূর্ণ হিব্রু পাণ্ডুলিপি।
সময়কাল: ১০০৮ খ্রীষ্টাব্দ।
ভাষা: হিব্রু।
বর্তমান সংরক্ষণস্থল: National Library of Russia, St. Petersburg.

অনলাইনে দেখুন: The Leningrad Codex

৯. ইশাইয়ার মহা-গুটিপুস্তক (The Great Isaiah Scroll, 1QIsaᵃ)

বিষয়বস্তু: ইশাইয়া নবীর সম্পূর্ণ কিতাব (৬৬টি অধ্যায়)।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ১৫০-১২৫ (কার্বন-১৪ পরীক্ষায় নিশ্চিত)।
ভাষা: হিব্রু।
আবিষ্কার: ১৯৪৭ সাল, কুমরান গুহা ১, মৃত সাগরের তীর, জর্ডান।
আবিষ্কারক: মুহাম্মদ এদ-দিব (বেদুইন রাখাল)।
বর্তমান সংরক্ষণস্থল: Shrine of the Book, Israel Museum, Jerusalem.
তাৎপর্য: ২,১০০ বছর পুরনো পাণ্ডুলিপি আজকের কিতাবের সাথে মূল বিষয়বস্তুতে হুবহু মিলে যায়।

অনলাইনে দেখুন: The Great Isaiah Scroll, 1QIsaᵃ

১০. যাবুর শরীফের গুটিপুস্তক (Psalms Scroll, 11QPsᵃ)

বিষয়বস্তু: যাবুর শরীফের ৪১টি যাবুর।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ১ম শতাব্দী।
আবিষ্কার: কুমরান গুহা ১১।

অনলাইনে দেখুন: Psalms Scroll, 11QPsᵃ

মৃত সাগরের গুটিপুস্তক (Dead Sea Scrolls)

এই দলিলগুলো আমাদের আর্টিকেল "মৃত সাগরের গুটিপুস্তক: মাটির নিচে লুকানো সত্য যা ইতিহাস বদলে দিয়েছে" তে ব্যবহৃত হয়েছে।

বিভাগ ২:

১১. দানিয়েল নবীর কিতাবের গুটিপুস্তক

বিষয়বস্তু: দানিয়েল নবীর কিতাবের ৮টি পাণ্ডুলিপি খণ্ড।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ২য় শতাব্দী।
আবিষ্কার: কুমরান গুহা ১ ও গুহা ৪।
তাৎপর্য: দানিয়েলের "সত্তর সপ্তাহের" ভবিষ্যদ্বাণী (দানিয়েল ৯:২৪-২৭) এই পাণ্ডুলিপিতে হুবহু সংরক্ষিত, অর্থাৎ পরে বানিয়ে ঢোকানো হয়নি।

অনলাইনে দেখুন: দানিয়ে নবীর কিতাবের গুটিপুস্তক

১২. কুমরান খননকার্য

খনন পরিচালক: Roland de Vaux (École Biblique, Jerusalem)।
খননের সময়কাল: ১৯৫১-১৯৫৬ সাল।
মোট আবিষ্কৃত পাণ্ডুলিপি: প্রায় ৯৮১টি।
মোট গুহা: ১১টি।

অনলাইনে দেখুন: কুমরান খননকার্য

১৩. কার্বন-১৪ পরীক্ষা (গুটিপুস্তকের বয়স নির্ধারণ)

গবেষণাগার: ETH Zurich (Switzerland) এবং University of Arizona (USA)।
পরীক্ষার সময়: ১৯৯১ সাল।
ফলাফল: গুটিপুস্তকগুলো খ্রীষ্টপূর্ব ২৫০ থেকে ৬৮ খ্রীষ্টাব্দের মধ্যে লেখা।
প্রকাশনা: G. Bonani et al., "Radiocarbon Dating of Fourteen Dead Sea Scrolls," Radiocarbon, Vol. 34, No. 3, 1992, পৃষ্ঠা ৮৪৩-৮৪৯।

অনলাইনে দেখুন: কার্বন-১৪ পরীক্ষা

১৪. পিলাত স্টোন (Pilate Stone)

বিষয়বস্তু: ল্যাটিন শিলালিপিতে "PONTIUS PILATUS PRAEFECTUS IUDAEAE" খোদাই করা।
সময়কাল: ১ম শতাব্দী খ্রীষ্টাব্দ।
আবিষ্কারক: Antonio Frova (ইতালীয় প্রত্নতত্ত্ববিদ)।
আবিষ্কারের সময়: ১৯৬১ সাল।
আবিষ্কারের স্থান: Caesarea Maritima, Israel.
বর্তমান সংরক্ষণস্থল: Israel Museum, Jerusalem.
তাৎপর্য: পন্তিয়াস পিলাতের অস্তিত্বের সরাসরি প্রত্নতাত্ত্বিক প্রমাণ।
সংশ্লিষ্ট কিতাবের রেফারেন্স: ইঞ্জিল শরীফ (ইউহোন্না), ইউহোন্না ১৮:২৮-১৯:১৬।

অনলাইনে দেখুন: Pilate Stone

১৫. তেল দান শিলালিপি (Tel Dan Inscription)

বিষয়বস্তু: আরামীয় ভাষায় "বেত-দাউদ" (דוד בית / House of David) খোদাই করা।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ৯ম শতাব্দী (প্রায় ৮৪০ খ্রীষ্টপূর্বাব্দ)।
আবিষ্কারক: Avraham Biran (Hebrew Union College, Jerusalem)।
আবিষ্কারের সময়: ১৯৯৩ সাল।
আবিষ্কারের স্থান: Tel Dan, Northern Israel.
তাৎপর্য: দাউদ নবীর রাজবংশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক প্রমাণ।
প্রকাশনা: Avraham Biran and Joseph Naveh, "An Aramaic Stele Fragment from Tel Dan," Israel Exploration Journal, Vol. 43, No. 2-3, 1993, পৃষ্ঠা ৮১-৯৮।

অনলাইনে দেখুন: Tel Dan Inscription

১৬. মোয়াবীয় পাথর (Mesha Stele)

বিষয়বস্তু: মোয়াবের রাজা মেশার সামরিক বিজয়ের বর্ণনা। "ইসরাইলের রাজা অম্রি" এর উল্লেখ।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ৮৪০ অব্দ।
আবিষ্কারক: F.A. Klein (জার্মান মিশনারি)।
আবিষ্কারের সময়: ১৮৬৮ সাল।
আবিষ্কারের স্থান: Dhiban, Jordan.
বর্তমান সংরক্ষণস্থল: Louvre Museum, Paris, France.
সংশ্লিষ্ট কিতাবের রেফারেন্স: ১ বাদশাহনামা ১৬:১৬-২৮ এবং ২ বাদশাহনামা ৩:৪-৫।

অনলাইনে দেখুন: Mesha Stele

১৭. হিজকিয়ের সুড়ঙ্গ (Hezekiah's Tunnel)

বিষয়বস্তু: গিহোন ঝরনা থেকে সিলোয়াম পুকুর পর্যন্ত ৫৩৩ মিটার লম্বা পানির সুড়ঙ্গ।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ৭০১ অব্দ।
আবিষ্কারের সময়: ১৮৮০ সাল।
আবিষ্কারের স্থান: Jerusalem.
সংশ্লিষ্ট কিতাবের রেফারেন্স: ২ বংশাবলি ৩২:৩০।

অনলাইনে দেখুন: Hezekiah's Tunnel

১৮. সিলোয়াম শিলালিপি (Siloam Inscription)

বিষয়বস্তু: হিজকিয়ের সুড়ঙ্গ খননের হিব্রু বিবরণ।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ৭০১ অব্দ।
আবিষ্কারের স্থান: হিজকিয়ের সুড়ঙ্গের ভেতরে।

অনলাইনে দেখুন: Siloam Inscription

প্রত্নতাত্ত্বিক আবিষ্কার (Archaeological Discoveries)

এই দলিলগুলো আমাদের আর্টিকেল "প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও ঐতিহাসিক সত্যতা: মাটি খুঁড়লে কী পাওয়া যায়?" তে ব্যবহৃত হয়েছে।

বিভাগ ৩:

২০. সেনহেরিবের প্রিজম (Taylor Prism / Sennacherib's Prism)

বিষয়বস্তু: অ্যাসিরিয়ান রাজা সেনহেরিবের সামরিক অভিযানের বর্ণনা। "ইহুদার হিজকিয়াকে খাঁচায় বন্দী পাখির মতো আটকে রেখেছিলাম।"
সময়কাল: খ্রীষ্টপূর্ব ৭০১ অব্দ।
আবিষ্কারের সময়: ১৮৩০ সাল।
আবিষ্কারের স্থান: Nineveh (বর্তমান Mosul, Iraq)।
বর্তমান সংরক্ষণস্থল: British Museum, London.
সংশ্লিষ্ট কিতাবের রেফারেন্স: ২ বাদশাহনামা ১৮:১৩-১৯:৩৬।

অনলাইনে দেখুন: Taylor Prism / Sennacherib's Prism

২১. ব্ল্যাক ওবেলিস্ক (Black Obelisk of Shalmaneser III)

বিষয়বস্তু: ইসরাইলের রাজা যেহু (Jehu) অ্যাসিরিয়ান রাজা তৃতীয় শালমানেসারের সামনে সেজদা করে কর দেওয়ার দৃশ্য।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ৯ম শতাব্দী।
আবিষ্কারক: Sir Austen Henry Layard।
আবিষ্কারের সময়: ১৮৪৬ সাল।
আবিষ্কারের স্থান: Nimrud (প্রাচীন Calah), Iraq.
বর্তমান সংরক্ষণস্থল: British Museum, London.
সংশ্লিষ্ট কিতাবের রেফারেন্স: ২ বাদশাহনামা ৯-১০ অধ্যায়।

অনলাইনে দেখুন: Black Obelisk of Shalmaneser III

২২. বাবিলীয় ক্রনিকল (Babylonian Chronicles)

বিষয়বস্তু: নবূখদ্‌নিৎসরের জেরুজালেম আক্রমণ ও বন্দীদের বাবিলে নিয়ে যাওয়ার বিবরণ।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী।
বর্তমান সংরক্ষণস্থল: British Museum, London.
সংশ্লিষ্ট কিতাবের রেফারেন্স: ২ বাদশাহনামা ২৫:১-২১।

অনলাইনে দেখুন: Babylonian Chronicles

২৩. বাবিল শহরের ধ্বংসাবশেষ

খননকারক: Robert Koldewey (জার্মান প্রত্নতত্ত্ববিদ)।
খননের সময়কাল: ১৮৯৯-১৯১৭ সাল।
আবিষ্কার: নবূখদ্‌নিৎসরের প্রাসাদ, ইষ্টের গেট (Ishtar Gate) এবং ঝুলন্ত উদ্যানের ধ্বংসাবশেষ।
আবিষ্কারের স্থান: Al-Hillah, Iraq.

২৪. লাখিশের চিঠি (Lachish Letters)

বিষয়বস্তু: বাবিলীয় আক্রমণের সময়কার ২১টি মাটির ফলকে লেখা চিঠিপত্র।
সময়কাল: খ্রীষ্টপূর্ব ৫৮৬ অব্দ।
আবিষ্কারক: J.L. Starkey (ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ)।
আবিষ্কারের সময়: ১৯৩৫ সাল।
আবিষ্কারের স্থান: Lachish, Israel.
সংশ্লিষ্ট কিতাবের রেফারেন্স: যিরমিয়া ৩৪:৭।

অনলাইনে দেখুন: Lachish Letters

২৫. জেমস অসুয়ারি (James Ossuary)

বিষয়বস্তু: আরামীয় ভাষায় "ইয়াকুব, ইউসুফের পুত্র, ঈসার ভাই" খোদাই করা হাড়ের বাক্স।
সময়কাল: প্রথম শতাব্দী।
আবিষ্কারের সময়: ২০০১ সাল।
বর্তমান সংরক্ষণস্থল: Israel.
সত্যতা নিশ্চিত: ২০১২ সালে Israel Antiquities Authority (IAA) এর বিচারে আসল বলে রায়।
সমর্থনকারী পণ্ডিত: André Lemaire (Sorbonne University, Paris)।

অনলাইনে দেখুন: James Ossuary

২৬. টেসিতাস (Tacitus)

পরিচয়: রোমান সাম্রাজ্যের সিনেটর ও ঐতিহাসিক। খ্রীষ্টান ছিলেন না।
গ্রন্থ: Annals, Book XV, Chapter 44.
রচনাকাল: ১১৬ খ্রীষ্টাব্দ।
উদ্ধৃতি: "খ্রীষ্টোস (Christus)... তিবেরিয়াসের রাজত্বকালে আমাদের প্রকিউরেটর পন্তিয়াস পিলাতের হাতে চরম শাস্তি ভোগ করেছিলেন।"
তাৎপর্য: একজন বিরোধী রোমান ঐতিহাসিক ঈসা মসীহর অস্তিত্ব ও মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন।

অনলাইনে দেখুন: Annals, Book XV, Chapter 44.

২৭. ফ্লেভিয়াস জোসেফাস (Flavius Josephus)

পরিচয়: প্রথম শতাব্দীর ইহুদি ঐতিহাসিক। খ্রীষ্টান ছিলেন না।
গ্রন্থ ১: Antiquities of the Jews, Book XVIII, Chapter 3.3 (Testimonium Flavianum)।
রচনাকাল: ৯৩-৯৪ খ্রীষ্টাব্দ।
উদ্ধৃতি: "এই সময়ে ঈসা নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন... তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন... পিলাত তাঁকে ক্রুশে দণ্ডিত করেছিলেন।"
গ্রন্থ ২: Antiquities of the Jews, Book XX, 9.1।
উদ্ধৃতি: "ইয়াকুব, যিনি ঈসা নামে পরিচিত ব্যক্তির ভাই।"

অনলাইনে দেখুন: Antiquities of the Jews, Book XVIII, Chapter 3.3 (Testimonium Flavianum)

অ-খ্রীষ্টীয় ঐতিহাসিক উৎস (Non-Christian Historical Sources)

বিভাগ ৪:

২৮. প্লিনি দ্য ইয়ংগার (Pliny the Younger)

পরিচয়: বিথুনিয়ার রোমান গভর্নর।
দলিল: Letters, Book X, Letter 96 (সম্রাট ট্রাজানকে লেখা চিঠি)।
রচনাকাল: ১১২ খ্রীষ্টাব্দ।
উদ্ধৃতি: "তারা একটি নির্দিষ্ট দিনে সূর্যোদয়ের আগে একত্রিত হয় এবং খ্রীষ্টোসের উদ্দেশ্যে ঈশ্বরের প্রতি গান গায়।"

অনলাইনে দেখুন: Letters, Book X, Letter 96

২৯. ইহুদি তালমুদ (Babylonian Talmud)

দলিল: Sanhedrin 43a।
উদ্ধৃতি: "পাসওভারের প্রাক্কালে ইয়েশু (ঈসা) কে ঝুলিয়ে দেওয়া হলো।"
তাৎপর্য: ইহুদি বিরোধী উৎসও ঈসা মসীহর ক্রুশবিদ্ধকরণ অস্বীকার করতে পারেনি।

অনলাইনে দেখুন: Babylonian Talmud

৩০. মারা বার-সেরাপিওন (Mara bar Serapion)

পরিচয়: প্রথম শতাব্দীর সিরিয়ান দার্শনিক।
দলিল: তাঁর ছেলেকে লেখা চিঠি।
বর্তমান সংরক্ষণস্থল: British Museum, London.
উদ্ধৃতি: "ইহুদিদের বিজ্ঞ রাজাকে হত্যা করে তাদের কী লাভ হলো?"

অনলাইনে দেখুন: Mara bar Serapion

৩১. সিসেরো (Cicero)

পরিচয়: রোমান রাষ্ট্রনায়ক ও দার্শনিক (খ্রীষ্টপূর্ব ১০৬-৪৩)।
গ্রন্থ: In Verrem, 2.5.165.
উদ্ধৃতি: ক্রুশবিদ্ধকরণ সম্পর্কে: "এটি সবচেয়ে নিষ্ঠুর ও ভয়ংকর শাস্তি।"

অনলাইনে দেখুন: In Verrem, 2.5.165.

৩২. Bruce Metzger

পরিচয়: Princeton University এর অধ্যাপক, বিশ শতকের সবচেয়ে বড় পাণ্ডুলিপি বিশেষজ্ঞ।
গ্রন্থ: "The Text of the New Testament: Its Transmission, Corruption, and Restoration"
প্রকাশক: Oxford University Press, 4th Edition, 2005.
উদ্ধৃত পৃষ্ঠা: ৩৩-৩৫ এবং ৮৬।
ব্যবহৃত আর্টিকেল: "প্রাচীন পাণ্ডুলিপি ও পাঠ্য-সমালোচনা"।

অনলাইনে দেখুন: Bruce Metzger

৩৩. Sir Frederic Kenyon

পরিচয়: ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক ও প্রাচীন পাণ্ডুলিপি বিশেষজ্ঞ।
গ্রন্থ: "The Bible and Archaeology"
প্রকাশকাল: 1940.
উদ্ধৃত পৃষ্ঠা: ২৮৮।

অনলাইনে দেখুন: Sir Frederic Kenyon

৩৪. Norman Geisler ও William Nix

গ্রন্থ: "A General Introduction to the Bible"
প্রকাশক: Moody Press, 1986.
উদ্ধৃত পৃষ্ঠা: ৩৬৬।
উদ্ধৃতি: "নতুন নিয়মের পাঠ্য ৯৯.৫% বিশুদ্ধ।"

অনলাইনে দেখুন: Norman Geisler ও William Nix

৩৫. Millar Burrows

পরিচয়: Yale University এর অধ্যাপক, মৃত সাগর পাণ্ডুলিপি বিশেষজ্ঞ।
গ্রন্থ: "The Dead Sea Scrolls"
প্রকাশকাল: 1955.
উদ্ধৃত পৃষ্ঠা: ৩০৪।

অনলাইনে দেখুন: Millar Burrows

৩৬. Gleason Archer

পরিচয়: Trinity Evangelical Divinity School এর অধ্যাপক।
গ্রন্থ: "A Survey of Old Testament Introduction"
প্রকাশক: Moody Press, 1994.
উদ্ধৃত পৃষ্ঠা: ২৫।

অনলাইনে দেখুন: Gleason Archer

৩৭. James VanderKam

পরিচয়: University of Notre Dame এর অধ্যাপক, Dead Sea Scrolls বিশেষজ্ঞ।
গ্রন্থ: "The Dead Sea Scrolls Today"
প্রকাশক: Eerdmans, 2nd Edition, 2010.
উদ্ধৃত পৃষ্ঠা: ১২৬।

অনলাইনে দেখুন: James VanderKam

৩৮. Nelson Glueck

পরিচয়: Hebrew Union College এর ইহুদি প্রত্নতত্ত্ববিদ।
গ্রন্থ: "Rivers in the Desert"
প্রকাশকাল: 1959.
উদ্ধৃত পৃষ্ঠা: ৩১।
উদ্ধৃতি: "কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কখনো কিতাবুল মোকাদ্দসের কোনো তথ্যকে মিথ্যা প্রমাণ করতে পারেনি।"

অনলাইনে দেখুন: Nelson Glueck

৩৯. Sir William Ramsay

পরিচয়: ১৯ শতকের বিখ্যাত স্কটিশ প্রত্নতত্ত্ববিদ।
গ্রন্থ: "St. Paul the Traveller and the Roman Citizen"
প্রকাশকাল: 1895.
উদ্ধৃত পৃষ্ঠা: ৮।
উদ্ধৃতি: "লূক একজন প্রথম শ্রেণীর ঐতিহাসিক।"

অনলাইনে দেখুন: Sir William Ramsay

৪০. F.F. Bruce

পরিচয়: ইতিহাসবিদ ও নিউ টেস্টামেন্ট স্কলার।
গ্রন্থ: "Jesus and Christian Origins Outside the New Testament"
প্রকাশকাল: 1974.

অনলাইনে দেখুন: F.F. Bruce

৪১. John P. Meier

গ্রন্থ: "A Marginal Jew"
প্রকাশকাল: 1991.
উদ্ধৃত পৃষ্ঠা: ৫৬-৮৮।

অনলাইনে দেখুন: John P. Meier

পণ্ডিতদের গবেষণা ও গ্রন্থ (Scholarly References)

এই রেফারেন্সগুলো আমাদের বিভিন্ন আর্টিকেলে ব্যবহৃত হয়েছে।

বিভাগ ৫:

৪২. Craig Blomberg

পরিচয়: নিউ টেস্টামেন্ট স্কলার।
গ্রন্থ: "The Historical Reliability of the Gospels"
প্রকাশকাল: 2007.
উদ্ধৃত পৃষ্ঠা: ৯০-৯১।

অনলাইনে দেখুন: Craig Blomberg

৪৩. Bart Ehrman

পরিচয়: University of North Carolina এর অধ্যাপক। নাস্তিক পণ্ডিত।
গ্রন্থ: "Did Jesus Exist?"
প্রকাশক: HarperOne, 2012.
উদ্ধৃত পৃষ্ঠা: ১৬৩।
উদ্ধৃতি: "ঈসার ক্রুশবিদ্ধকরণ ইতিহাসের সবচেয়ে নিশ্চিত ঘটনাগুলোর একটি।"

অনলাইনে দেখুন: Bart Ehrman

৪৪. N.T. Wright

পরিচয়: University of St Andrews এর অধ্যাপক।
গ্রন্থ: "The Resurrection of the Son of God"
প্রকাশক: Fortress Press, 2003.
উদ্ধৃত পৃষ্ঠা: ৭১০।
উদ্ধৃতি: "পুনরুত্থান ছাড়া প্রাথমিক খ্রীষ্টধর্মের উৎপত্তি ব্যাখ্যা করা ঐতিহাসিকভাবে অসম্ভব।"

অনলাইনে দেখুন: N.T. Wright

৪৫. Dr. William Edwards et al.

গবেষণাপত্র: "On the Physical Death of Jesus Christ"
প্রকাশনা: Journal of the American Medical Association (JAMA), Vol. 255, No. 11, 1986.
উদ্ধৃত পৃষ্ঠা: ১৪৫৫-১৪৬৩।
ব্যবহৃত আর্টিকেল: "ক্রুশীয় মৃত্যু" এবং "পুনরুত্থান"।

অনলাইনে দেখুন: On the Physical Death of Jesus Christ

৪৬. Peter Stoner

গ্রন্থ: "Science Speaks: Scientific Proof of the Accuracy of Prophecy and the Bible"
প্রকাশক: Moody Press, 1963 (সংশোধিত সংস্করণ 1976)।
অনুমোদন: American Scientific Affiliation (ASA) দ্বারা পর্যালোচিত ও অনুমোদিত।
ব্যবহৃত আর্টিকেল: "ভবিষ্যদ্বাণী পূরণের সম্ভাব্যতা"।

অনলাইনে দেখুন: Peter Stoner

৪৭. Gary Habermas

পরিচয়: Liberty University এর অধ্যাপক।
গ্রন্থ: "The Historical Jesus: Ancient Evidence for the Life of Christ"
প্রকাশক: College Press, 1996.
উদ্ধৃত পৃষ্ঠা: ১৫৩-১৫৫।
ব্যবহৃত আর্টিকেল: "পৌলের শিক্ষা বনাম মসীহের শিক্ষা"।

অনলাইনে দেখুন: Gary Habermas

৪৮. Sir Robert Anderson

গ্রন্থ: "The Coming Prince"
প্রকাশকাল: 1894.
ব্যবহৃত আর্টিকেল: "মসীহের আগমনের সময়কাল"।

অনলাইনে দেখুন: Sir Robert Anderson

৪৯. Dr. Harold Hoehner

পরিচয়: Dallas Theological Seminary এর অধ্যাপক।
গ্রন্থ: "Chronological Aspects of the Life of Christ"
প্রকাশক: Zondervan, 1977.
উদ্ধৃত পৃষ্ঠা: ১১৫-১৩৯।

অনলাইনে দেখুন: Dr. Harold Hoehner

৫০. Edwin Thiele

গ্রন্থ: "The Mysterious Numbers of the Hebrew Kings"
প্রকাশক: Zondervan, 1983.

অনলাইনে দেখুন: Edwin Thiele

৫১. C.S. Lewis

পরিচয়: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিখ্যাত লেখক।
গ্রন্থ: "Mere Christianity"
প্রকাশকাল: 1952.
উদ্ধৃত পৃষ্ঠা: ৫৫-৫৬।
ব্যবহৃত আর্টিকেল: "ঈসা মসীহ কি শুধুই একজন নবী?"

অনলাইনে দেখুন: C.S. Lewis

৫২. Jan Joosten

পরিচয়: University of Strasbourg এর অধ্যাপক।
গবেষণাপত্র: "The Gospel of Barnabas and the Diatessaron"
প্রকাশনা: Harvard Theological Review, Vol. 95, No. 1, 2002.
উদ্ধৃত পৃষ্ঠা: ৭৩-৯৬।
ব্যবহৃত আর্টিকেল: "বার্নাবাসের ইঞ্জিল"।

অনলাইনে দেখুন: Jan Joosten

৫৩. L. and L. Ragg

গ্রন্থ: "The Gospel of Barnabas" (প্রথম ইংরেজি অনুবাদ)
প্রকাশক: Oxford: Clarendon Press, 1907.

অনলাইনে দেখুন: L. and L. Ragg

৫৪. Decretum Gelasianum

পরিচয়: ৫ম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াসের নামে প্রচলিত গ্রহণযোগ্য ও বাতিল বইয়ের তালিকা।
তাৎপর্য: এই তালিকায় "বার্নাবাসের নামে ইঞ্জিল" (Evangelium nomine Barnabae) বাতিল (apocryphum) হিসেবে উল্লেখিত। তবে পণ্ডিতরা একমত যে এই প্রাচীন বইটি এবং আজকের ১৫শ শতাব্দীর ইতালীয় "বার্নাবাসের ইঞ্জিল" এক বই নয়।
ব্যবহৃত আর্টিকেল: "বার্নাবাসের ইঞ্জিল"।

অনলাইনে দেখুন: Decretum Gelasianum

প্রাচীন দলিল ও তালিকা

বিভাগ ৬:

৫৫. গ্রিক সেপ্টুয়াজিন্ট (Septuagint / LXX)

পরিচয়: হিব্রু পুরাতন নিয়মের গ্রিক অনুবাদ।
অনুবাদকাল: খ্রীষ্টপূর্ব ৩য় শতাব্দী।
তাৎপর্য: ঈসা মসীহর জন্মের প্রায় ৩০০ বছর আগে অনূদিত। ইশাইয়া ৭:১৪ আয়াতে "আলমাহ" শব্দকে "পার্থেনোস" (কুমারী) দিয়ে অনুবাদ করেছে।
ব্যবহৃত আর্টিকেল: "কুমারীর গর্ভে জন্ম"।

অনলাইনে দেখুন: Septuagint / LXX

৫৬. ইমাম আল-বুখারী (৮১০-৮৭০ খ্রীষ্টাব্দ)

গ্রন্থ: সহীহ আল-বুখারী, কিতাবুত তাওহীদ, বাব ৫৫।
উদ্ধৃতি: "আল্লাহর সৃষ্টির কারো পক্ষে আল্লাহর কিতাবের কোনো শব্দ পরিবর্তন করা সম্ভব নয়।"

৫৭. ইমাম ফখরুদ্দীন আর-রাযী (১১৪৯-১২০৯ খ্রীষ্টাব্দ)

গ্রন্থ: তাফসীর আল-কবীর।
উদ্ধৃতি: "তাওরাত ও ইঞ্জিলের পাঠ্য পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এই কিতাবগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে।"

ইসলামিক পণ্ডিতদের রেফারেন্স

বিভাগ ৭:

৫৮. ইবনে খালদুন (১৩৩২-১৪০৬ খ্রীষ্টাব্দ)

গ্রন্থ: আল-মুকাদ্দিমা।
উদ্ধৃতি: "তাওরাতের ব্যাপক প্রচলনের কারণে একে বিকৃত করা অসম্ভব ছিল।"

৫৯. ইমাম ইবনে কাসীর (১৩০১-১৩৭৩ খ্রীষ্টাব্দ)

গ্রন্থ: তাফসীর ইবনে কাসীর।
তাৎপর্য: সূরা আল-বাকারাহ ২:৭৫ আয়াতের ব্যাখ্যায় "তাহরীফ" এর অর্থ কিতাবের ভুল ব্যাখ্যা দেওয়া, পাঠ্য পরিবর্তন নয়।

এই রেফারেন্সগুলো আমাদের আর্টিকেল "তাহরীফ তত্ত্বের ঐতিহাসিক মূল্যায়ন" তে ব্যবহৃত হয়েছে।

প্রিয় পাঠক বন্ধু, এই তালিকায় আমাদের পুরো ওয়েবসাইটে ব্যবহৃত প্রতিটি ঐতিহাসিক দলিল, প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, প্রাচীন পাণ্ডুলিপি ও পণ্ডিতের গবেষণা সংক্ষেপে তালিকাবদ্ধ করা হয়েছে। আমরা কোনো ভিত্তিহীন দাবি করিনি। প্রতিটি তথ্যের পেছনে যাচাইযোগ্য প্রমাণ আছে। আপনি নিজে যাচাই করুন। সত্য কখনো যাচাইকে ভয় পায় না।

"আর তোমরা সত্যকে জানবে এবং সেই সত্য তোমাদের মুক্ত করবে।"

(ইঞ্জিল শরীফ (যোহন), ইউহোন্না ৮:৩২ আয়াত)